1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সাভারে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে না পারা ও তার সাথে সখ্যতা থাকা ওসি ক্লোজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সাভারঃ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে না পারা ও তার সাথে সখ্যতা থাকা ও আইন-শৃঙ্খলা অবনতির জন্য সাভার মডেল থানার (ওসি) আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

জানা যায়, গত ২২শে মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় নিউজ করতে যান দেশ টিভি ও এস‌এ টিভির তিন সাংবাদিক। এসময় মাদক ব্যবসায়ী শামীমের লোকজন তিন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা থাকায় গতকাল সাভার মডেল থানার এসআই ও দুই এএস আইকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। আজ একই ঘটনায় সাভার মডেল থানার ওসি আরমান আলীকেও ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24