
শামিম বেপারী সাভার আশুলিয়া
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৭/২০২৬ খ্রি. তারিখ ২০:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। নিয়ামত (৪০), পিতা-মৃত ছবুর খান, মাতা-সুফিয়া বেগম, সাং-উত্তর কলমা, থানা-সাভার, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ, (যাহার মূল্য অনুমান (১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন ।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৩/০৭/২০২৬ খ্রি. তারিখ ০১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জয়নাবাড়ি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মেহেদী (৩৫), পিতা-মৃত আলতাফ, মাতা-মৃত জোবেদা, সাং নয়াপাড়া চর সুত্রাপুর, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, এ/পি সাং-জয়নাবাড়ী ব্যাপারীপাড়া, (আসমা আক্তারের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৩ গ্রাম, মূল্য অনুমান ৯,০০০/-(নয় হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা , ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।