1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজে প্রতিমন্ত্রী-

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার (পঞ্চগড়): কবির মোঃ সামছুল আলম ।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বর্তমানে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

‎গতকাল (২৯ এপ্রিল) পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি হাসপাতালে গিয়ে সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। গনমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি জানান, “সারজিস আলম এখন অনেকটাই সুস্থ আছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি আমার জেলার একজন তরুণ। তার সুস্থতা কামনায় আমি দোয়া করছি—তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।”

‎এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে সারজিস আলমকে দ্রুত ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

‎সন্ধ্যার পর নির্ধারিত সময়ে তার অস্ত্রোপচার শুরু হয় এবং তা সফলভাবে সম্পন্ন হয়। এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সারজিস আলম চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24