1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো মেরামত কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর দমদমা পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে থাকা বাঁশের সাঁকো মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) ৬০-নাটোর ৩-সিংড়া আসনে এলাকার সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় এ মেরামত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হিরাদুল ইসলাম হিরোসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর দমদমা পূর্বপাড়ার বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সাঁকোটি নষ্ট হয়ে যাওয়ায় প্রতিদিন চলাচলে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের। মেরামতের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্ন করে সাঁকোটি পুনরায় চলাচলের উপযোগী করার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24