1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সিলেটের হযরত শাহজালাল (রহঃ) মাজার কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ আব্দুর রব : নিজস্ব প্রতিনিধি সিলেট

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ও সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

বৈঠক শেষে তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে মাজারের সার্বিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী, কার্যকর ও যৌক্তিক কাঠামো প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। সদস্য সচিব হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, সিলেট জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতাওয়াল্লী পরিবারের দুইজন প্রতিনিধি, মাজারের মাদ্রাসার একজন প্রতিনিধি এবং মাজারের মসজিদের একজন প্রতিনিধি।

বৈঠকে সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাজার-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নবগঠিত এই কমিটির সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রম এবং সামগ্রিক প্রশাসনে আরও গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তবে উক্ত কমিটিতে সিলেট প্রেসক্লাব কিংবা জেলা প্রেসক্লাব দ্বয়ের কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি |

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24