1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সিলেট জজ কোর্টের পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিব মারা গেছেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

রুবেল আহমদ, রুবেল আহমদ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
সিলেট জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন। শুক্রবার (১৫ মে) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য এবং গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী।
এক শোকবার্তায় তিনি বলেন, “অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দল ও মানুষের কল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার হঠাৎ মৃত্যুতে সিলেট জেলা বিএনপি ও গোলাপগঞ্জবাসী একজন অভিভাবকসুলভ নেতা হারাল। এই ক্ষতি অপূরণীয়।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24