1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে তরুণী গণধর্ষণ মামলায় তিনজনে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন জেলার ছাতক উপজেলার ভাতাগাঁও ইউনিয়নের হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র (১) মতিউর রহামান মতিন ও একই গ্রামের খোয়াজ আলীর পুত্র (২) দিলদার হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (৩) এবং ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের কামারগাও গ্রামের হাবিবুল ইসলামের পুত্র বিল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেন।

নারী শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আজ সোমবার বিকেলে এরায় ঘোষণা করেন।

মামলা সুত্রে জানাযায়, ২০২১ সালের ১১ আগস্ট ওই তরুণী বাবার বাড়ি থেকে পাশের গ্রামের নানা বাড়ি যাওয়ার পথে হাসামপুর পয়েন্ট এলাকার নির্জন স্থানে একা পেয়ে দন্ডপ্রাপ্ত আসামী মতিউর রহমান মতিন ও দিলদার হোসেন তরুণীকে হাওদা বিলে নিয়ে যায়। বিলেরপাড় থেকে নৌকা করে ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের হাবিপুর গ্রামের মতিউর রহমানের বাড়িতে নিয়ে গিয়ে মতিউর রহমানের চাচাতো বোন জামাই আব্দুল হামিদের বাংলোঘরে আটক করে মতিউর রহমান ও দিলদার হোসেন জোরপূর্বক ধর্ষণ পালাক্রমে ধর্ষণ করে। পরে তরুনীকে জোরপূর্বক নৌকায় তুলে একই ইউনিয়েনের কামারগাও গ্রামের দন্ডপ্রাপ্ত বিল্লাল হোসেনর বাড়িতে নিয়ে যায়। বিল্লাল হোসেন তরুনীকে তার রান্নাঘরে আটকে রেখে জোরর্পূবক পালাক্রমে ধর্ষণ করে। পরে এলাকায় ঘটনাটি ব্যপকভাবে জানাজানি হলে তরুনীর স্বজনরা তাকে ঘটনাস্থ থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
এঘটনায় ১২ আগস্ট ২০২১ সালে নির্যাতিতা তরুনীর ভাই বাদী হলে ছাতক থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলার ২ আসামি রায় ঘোষণার সময় আদালতে হাজির থাকলেও বিল্লাল হোসেন পলতাক রয়েছেন। একজন আসামির বিরোদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24