1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালুমহাল-১ এবং যাদুকাটা বালুমহাল ২ জেলা প্রশাসন কর্তৃক সীমানা নির্ধারণ করে ইজারা প্রদান করলে ও সীমানার বাহিরে স্থানীয় কিছু প্রভাবশালী লোক নদীতীরবর্তী গ্রামের পাড় কেটে অবৈধভাবে বালু উওোলন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।

খবর পয়ে শুক্রবার সকালে তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ সহ নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নৌ-পুলিশ হেডকোয়াটার (উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ।
পরিদর্শন শেষে তিনি সদর উপজেলার টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁতে আসেন এবং স্থানীয সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম,টুকেরবাজার নৌ-পুলিশ ফাড়িঁর ওসি দিলীপ কুমার দাস,ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ রাখাব উদ্দিন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাধারন সম্পাদক ও দৈনিক সোনালী খবরের প্রতিনিধি মোঃ ফরিদ মিয়াসহ প্রমুখ।

নৌ-পুলিশ হেডকোয়াটার(উত্তর বিভাগের) এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ জানান, সুনামগঞ্জের তাহিরপুরের ২টি যাদুকাটা বালুমহাল সরকার কর্তৃক ইজারা দেয়া আছে। যাদুকাটা-১ এবং যাদুকাটা-২ এর ইজারার সীমানা নির্ধারন করে ও দেয়া আছে। কিন্তু একটি মহল মাঝে মাঝে সীমানার বাহিরে গিয়ে বালু কাটার এমন অভিযোগ আছে। বিশেষ করে নদীরপাড় কেটে বালু উত্তোলন করায় নদীটা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের ঘরবাড়ি নিচ্ছিন্ন হওয়ার আশংঙ্কা দেখা দিয়েছে । তিনি এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলপরিদর্শন করে এর সত্যতা পেয়েছেন বলে তিনি উল্লেখ করে বলেন, ইজারাকৃত স্থানের বাহিরে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু নেওয়া হচ্ছে যা সম্পূর্ণভাবে অবৈধ। সুনামগঞ্জের জেলা প্রশাসক এই বালুমহাল ইজারা দিয়েছেন অবশ্যই যারা ইজারা নিয়েছেন তারা নির্ধারিত সীমানার মধ্যেই বালু কাটতে হবে এর বাহিরে কাটার সুযোগ নেই। তিনি আগামীতে জেলা প্রশাসনের সহযোগিতায় নৌ-পুলিশ মিলে ট্রাসফোর্স গঠনের মাধ্যমে ঐসমস্ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরো বলেন,যাদুকাটা হচ্ছে পর্যটন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা,এখানে দেশের বিভিন্নপ্রান্ত থেকে হাঁজারো পর্যটকরা ঘুরতে আসেন এবং নদী ও হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করেন। কাজেই এই যাদুকাটার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থানীয়ভাবে জনসচেতনার পাশাপাশি সকলে মিলে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24