1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

*সুন্দরবনে বনরক্ষীর গুলিতে জেলে নিহত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

*অনুসন্ধানকারী,নাহিদা আক্তার লাকী,

_খুলনা:_ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনবিভাগের সদস্যের গুলিতে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে সুন্দরবনের হেলাবিটি খাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন অফিসের সামনে লাশ নিয়ে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা।

নিহত জেলের নাম আমিনুর গাজী। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা।

খুলনা বনবিভাগের নলিয়ান ক্যাম্পের ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে বনবিভাগের একটি দল সোমবার সকাল ৭টার দিকে সুন্দরবনের হেলাবিটি খালে অভিযান চালায়। অভিযান চলাকালে কাঁকড়া আহরণরত আমিনুর গাজীকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে বনবিভাগের এক কর্মকর্তা জানান, গুলি চালিয়েছে ওয়াইল্ড টিম নয়, স্মার্ট টিমের সদস্যরা। তার দাবি, জেলেদের সংঘবদ্ধ আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। গুলি লেগে দুর্ভাগ্যবশত আমিনুর গাজী নিহত হন।

*ঘটনার পর তৎপর প্রশাসন*
ঘটনার খবর পেয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. ইমরান আহমেদ এবং সুন্দরবন পশ্চিম বনবিভাগের কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে তারা নলিয়ান ফরেস্ট স্টেশন পরিদর্শনে যান।

অন্যদিকে, নিহত আমিনুর গাজীর লাশ নিয়ে বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় জেলে ও এলাকাবাসী। তাদের দাবি, নিরীহ জেলেকে বিনা কারণে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। বনবিভাগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি!,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24