1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সুন্দরবন রক্ষার আহ্বানে রাজশাহীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

উৎপল কুমার সরকার

বিশ্ব ঐতিহ্য এবং আমাদের প্রাকৃতিক ফুসফুস ‘সুন্দরবন’ রক্ষায় সচেতনতা তৈরি এবং শিশুদের ভেতরের সুপ্ত শিল্পসত্তাকে জাগিয়ে তুলতে রাজশাহীতে একটি বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “তুলিতে সুন্দরবন” শীর্ষক এই প্রতিযোগিতায় শিশুদের রঙ-তুলির আঁচড়ে ফুটে ওঠে ম্যানগ্রোভ বনের প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষার নানা দিক।
শুক্রবার (২২ মে ২০২৬) বিকাল ৫:৩০ মিনিটে রাজশাহী মহানগরীর সাহেব বাজারের কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৭ থেকে ১৫ বছর বয়সী বিপুল সংখ্যক শিশু-কিশোর এতে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন এবং জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। আরো উপস্থিত ছিলেন মোঃজাহিদুল ইসলাম সানি বাংলাদেশ এনিম্যাল সাইবার কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি। ও আয়োজক হিসেবে ছিলেন মোঃ জুলফিকার আলী হায়দার
বক্তারা বলেন, সুন্দরবন আজ নানা কারণে বিপন্ন। শিশুদের কোমল মনে এখন থেকেই সুন্দরবন ও পরিবেশ রক্ষার চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সুন্দরবনকে সুরক্ষার এই বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে গত ২১ ও ২২ মে খুলনা ও সুন্দরবন অঞ্চলে অনুষ্ঠিত হয় ‘সুন্দরবন সামিট ২০২৬’। পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রীন বাংলাদেশ’, ‘ব্র্যাক সিথ্রিআর’ এবং ‘স্বপ্নপুরী কল্যাণ সংস্থা’-এর যৌথ আয়োজনে এই সামিট অনুষ্ঠিত হয়। সুন্দরবন সামিটের মূল উদ্দেশ্যের সাথে সংহতি প্রকাশ করে এবং পরিবেশের সবুজ আবহকে ফিরিয়ে আনার লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি এদিন প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24