1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

‎সেবার মান বাড়াতে মণিরামপুরে ডিজিটাল ভূমি সেবার শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক(মণিরামপুর) যশোরঃ

‎সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলাতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও ডিজিটাল ‘নাগরিক ভূমি সেবা’।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ সেবার শুভ উদ্বোধন ঘোষণা করার পরপরই মণিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৯-যশোর-৫ আসনের সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক।

‎পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহির দায়ান আমিন, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন,ডিজিটাল নাগরিক ভূমি সেবা চালুর ফলে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ান সংগ্রহ,দাখিলা বা খাজনা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।এছাড়াও আরএস, বিএস ও খতিয়ানের সার্টিফাইড কপির জন্য অনলাইনে আবেদন ও সংগ্রহের সুবিধাও চালু করা হয়েছে। এতে করে ভূমি অফিসে ঘুরাঘুরি,অতিরিক্ত সময় অপচয় ও হয়রানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সম্রাট হোসেন এবং প্রধান অতিথি এমপি এ্যাডঃ গাজী এনামুল হক উপস্থিত নায়েব ও ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,“ডিজিটাল এই সেবার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। কোনো নাগরিক যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হন। নতুন নায়েবদের সততা,নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে ডিজিটাল পদ্ধতিতে পর্চা ও দাখিলা সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে।”অনুষ্ঠানে আগত অতিথিরা আশা প্রকাশ করেন,এ উদ্যোগের মাধ্যমে মণিরামপুর উপজেলার ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24