1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনোহরদী প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদীঃ

অদ্য ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাত ৮টায় মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের বিষয়টি মাননীয় মন্ত্রীর নিকট গুরুত্বসহকারে উপস্থাপন করেন। মন্ত্রী মহোদয় বিষয়টির প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে এ নিয়ে ফলপ্রসূ, তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সদিচ্ছার মাধ্যমে মনোহরদী প্রেসক্লাবের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন—একটি স্থায়ী ভবন নির্মাণ—অচিরেই বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24