1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

স্মার্ট সিটি প্রকল্প” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “স্মার্ট সিটি প্রকল্প” নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (২৭জুন) সকালে উপজেলার “চিলমারী সিনিয়র আলিম মাদরাসার” অংশগ্রহনকারী শিক্ষার্থীরা, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন। ষ্টার্ষ্ট আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এর আওতায় চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলা পর্যায়ে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা ” স্মার্ট সিটি প্রকল্প ” এর ধারনায় ১ম স্থান অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ (২৮ ও ২৯) জুন জাতীয় পর্যায়ে উক্ত প্রোগ্রামের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রোগ্রামে দেশের প্রতিটি জেলা থেকে ১ম স্থান অর্জনকারীদের মধ্যে দু’জন শিক্ষক ও তিন জন শিক্ষার্থী অংশগ্রহনকারী হিসেবে এবং অন্যান্য অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের ২জন করে শিক্ষক বিবেচিত হয়েছেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনকারীদের উপস্থাপিত প্রযুক্তি ব্যবহারে নতুনত্বের ধারনা ব্যবহার করে জনকল্যাণসহ দেশের কল্যানে কিভাবে, কোথায় ব্যবহার করা হবে সে ধারনারই প্রতিফলন বাস্তবে প্রদর্শন করা হবে। তরুণ এই অংশগ্রহনকারীদের কে দেশের কল্যাণের কাজ করার জন্য উৎসাহ যোগাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য দাযিত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার “অধ্যক্ষ নাজমুল হক”সহ শরীর চর্চা শিক্ষক হাছিবুর হাছান, প্রভাষক রাকিব মিয়া ও সহকারী শিক্ষক এমদাদুল হক অংশগ্রহনকারী দলের ৩জন শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন। তাদের প্রকল্পের ধারনাটি জাতীয় পর্যায়ে সমাদৃত হবে, এ নিয়ে চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলাবাসীর দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এই সু-সংবাদে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীসহ চিলমারী উপজেলাবাসীর মাঝে আনন্দ জোয়ার বইছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24