1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি*

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (রঃ)-এর মাজার মসজিদে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ বাদ আসর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তার নতুন নামকরণ করা হয় নুরুল ইসলাম মোয়াজ।

জানা যায়, হযরত ওমর ফারুক (রাঃ)’৪১ তম বংশধর, পীরে তরিক্বত হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী (ছাহেব জাদায়ে কালাইকুনী রঃ)-এর উপস্থিতিতে তিনি পবিত্র কলেমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। গত ১৪ মে ২০২৬, রবিবার মৌলভীবাজার জজ কোর্টের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে তিনি আদালতে এফিডেভিট দাখিল করেন।

অনুষ্ঠানে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে অংশগ্রহণকারীরা নব মুসলিম ভাইয়ের জন্য বিশেষ দোয়া করেন। দোয়ায় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন রাসুল (দঃ)-এর উছিলায় তাঁর অতীতের সকল গুনাহ ক্ষমা করে ইসলামের পথে তাকে কবুল করা হয়।

স্থানীয় মুসল্লিরা বলেন, এ ধরনের ঘটনা এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নব মুসলিম ব্যাক্তিকে অভিনন্দন জানান এবং তার ইসলামী জীবনযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাষ্ট কর্তৃপক্ষ জানায়, তার জন্য ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াতের বিশেষ ব্যবস্থা করা হবে, যাতে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো সহজে শিখতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24