1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

হরিণাকুন্ডুতে যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৪ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ১ নং ওয়ার্ডের শুড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরাদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ শুক্রবার সকালে ০১/০৫/২০২৫ ইং তারিখে হরিণাকুন্ডু পৌরসভার ফতেপুর ১নং ওয়ার্ডের মাঠে আক্কাচ এর জমির পাশে শিশু গাছের ডালে আহসান হাবিব (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আহসান হাবিব (২৬),হরিনাকুন্ডু পৌরসভার শুড়া গ্রামের বাসিন্দা গোলাম রসুলের ছেলে।
স্থানীয় সূত্রে ও পরিবার থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই আহসান হাবিব নিখোঁজ ছিলেন। রাতভর তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও খুঁজে পাননি। আহসান হাবিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে গ্রামের একটি মাঠের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবার ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ থেকে মরদেহটি নামিয়ে উদ্ধার করেন।
এ বিষয়ে হরিণাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান
আইনানুগ প্রক্রিয়ার চলছে, কোন আলামত পাওয়া যায়নি, মরদেহটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের উপর ভিত্তি করে আপনাদেরকে বিষয়টি জানানো হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24