1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন,প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। সভায় থানার ওসি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইল গেম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও মাদক প্রসঙ্গে বিশেষ সিদ্ধান্ত হয়—উপজেলার হাট-বাজার, স্কুল-কলেজ ও এলাকায় যৌথ অভিযান জোরদার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক নির্মূলে অপারেশন চলবে। এখানে কোনো ছাড় নেই। তবে অভিযান শুধু কাগজে-কলমে চললে হবে না, প্রশাসনকে মাঠ পর্যায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জনপ্রতিনিধি ও সমাজের সবার সহযোগিতা লাগবে। সভায় স্কুল-কলেজের সামনে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24