1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

হোয়াইক্যং ইউনিয়নে কোরবানি মাসায়েল বিষয়ক ছাত্রদের প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজার।

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এবং আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছসুন্নাহ-এর অফিসিয়াল ব্যবস্থাপনায় “কোরবানি মাসায়েল বিষয়ক ছাত্রদের বিতর্ক অনুষ্ঠান” আলহামদুলিল্লাহ অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসায়েল, শরয়ী বিধান ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা ও যুক্তিপূর্ণ বিতর্ক উপস্থাপন করেন। শিক্ষার্থীদের সাবলীল বক্তব্য, দলীয় উপস্থাপনা ও বিষয়ভিত্তিক বিশ্লেষণ উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোরবানির বিভিন্ন মাসয়ালা সম্পর্কে কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এতে উপস্থিত শিক্ষক, আলেম-ওলামা, অভিভাবক ও সাধারণ শ্রোতারা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মেধাবিকাশে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষ করে আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছসুন্নাহ-এর ছাত্ররা অত্যন্ত দক্ষতা, মেধা, আত্মবিশ্বাস ও শালীনতার পরিচয় দিয়ে বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সুন্দর উপস্থাপনা ও যুক্তিপূর্ণ বক্তব্য প্রশংসিত হয়।

বিতর্কে অংশগ্রহণকারী ছাত্ররা তাদের যোগ্যতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে সফলতার সাথে পুরস্কার গ্রহণ করে। এ অর্জনে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল শিক্ষক, ছাত্র, অভিভাবক, অতিথিবৃন্দ ও আয়োজকদের আন্তরিক মোবারকবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24