1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

হোস্ট ও রোহিঙ্গাদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

আবু মুসা, টেকনাফ (কক্সবাজার):

ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের (AAB) কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা শেড (SHED) বাংলাদেশ ও মিয়ানমারে ‘যুব-নেতৃত্বাধীন শান্তি বিনির্মাণ ও সামাজিক সম্প্রীতি উদ্যোগ’ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় স্থানীয় বাসিন্দা (হোস্ট কমিউনিটি) ও রোহিঙ্গা জনগোষ্ঠীর অংশগ্রহণে এক যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রাহামা আক্তার। শেডের প্রতিনিধি আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় এবং উদ্বোধন করেন রাহামা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন শেডের পিসবিল্ডিং প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর এরশাদুল ইসলাম, ইয়ুথ চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া, রোহিঙ্গা প্রতিনিধি আব্দুর রহমান ও বিবিজান (রোহিঙ্গা ক্যাম্প-২৪), স্থানীয় এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া টেকনাফ উপজেলার সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার একতার বন্ধন’-এর ২০ জন সক্রিয় সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। যুব পিসবিল্ডাররা নিম, আম, জাম, বাদাম, পেয়ারা ও শিশুসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা সড়কের বিভিন্ন পাশে ও গুরুত্বপূর্ণ স্থানে রোপণ করেন। অতিথিরাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা চর্চায় উৎসাহ প্রদান এবং স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় করা।

দিনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী আকবরপাড়া ইয়ুথ পিসবিল্ডার কার্যালয়ে। এতে সভাপতিত্ব করেন আলী আকবরপাড়া ইয়ুথ পিসবিল্ডার দলের সভাপতি মাজিবুল হক।

সমাপনী পর্বে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বাংলাদেশ টেলিভিশন ও কক্সবাজার বেতারের খুদে শিল্পী সাগর দে সংগীত পরিবেশন করেন। স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, সামাজিক সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24