1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচীর আওতায় পীরগঞ্জে উপজেলায় কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

মো. আরফান আলী :
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ পিঁয়াজ ,শাক-সব্জী রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার ২২ জুন দুপূর ০১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। বিতরণকারী কর্তৃপক্ষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান লিমা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সা. সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মো. জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হাসান, পীরগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি ও সা. সম্পাদক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকাার ভোগী, সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে উপশী জাতের রোপা আমন ৫ কেজি বীজ ধান, পটাশ ১০ কেজি, ডিএমপি ১০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।

গ্রীস্মকালীন পিয়াজ উৎপাদিত তিনশত এবং শীতকালীন বীজ উৎপাদিতন একশত ৫০ জনকে, মরিচ দুইশত জনের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24