1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

২ দিন পর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে নিখোঁজের ২ দিন পর তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির লাশ বিল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে তার বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার হওয়ার তোফাজ্জল হোসেন সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
এর আগে রোববার রাতে ছাগলের ভূশি কেনার জন্য রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হন।সারারাত বাড়িতে না ফেরায় তার স্ত্রী ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে।পরদিন সোমবার সকালে তোফাজ্জলের ব্যবসায়িক অংশীদার ফারুক হোসেন তার বাড়িতে গিয়ে জানায় তোফাজ্জলের লাইট, মোবাইল, ভূসি ও রক্ত পড়ে আছে পুকুর পাড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরির দল দিনব্যপী সরাগী গ্রামের তিনটি পুকুরসহ আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।পরদিন মঙ্গলবার বিকালে

সরাগী বিলে তার লাশ বস্তাবন্দী অবস্থায় ভেসে ওঠে।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম জানান,উদ্ধার হওয়া লাশের বাম চোখে ,কপালের বাম পাশে ও ঘাড়ের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24