
ভালুকা প্রতিনিধি
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ভালুকা পৌরসভার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভালুকা পৌর তাঁতি দলের আহ্বায়ক এবং ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদ আজাদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল আযহা আমাদের ত্যাগ, কোরবানি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে আমি ৫ নং ওয়ার্ডের সকল ভাই-বোন, মুরুব্বি ও তরুণদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে দোয়া করি, সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই। আসুন, আমরা সবাই মিলে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”
শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং ঈদের দিনে কোরবানির পশু জবাই ও বণ্টনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি উৎসবে মোঃ আব্দুস সামাদ আজাদ সাধারণ মানুষের পাশে থেকে শুভেচ্ছা ও সহযোগিতা করে আসছেন। এবারও তার শুভেচ্ছা বার্তা ওয়ার্ডের মানুষের মাঝে সাড়া ফেলেছে।
উল্লেখ্য, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তৃণমূলের মানুষের সমস্যা সমাধান ও এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য বলে জানান।