1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

৮নং ওয়ার্ডকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান মেম্বার পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম (রানা)

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

শামিম বেপারী সাভার আশুলিয়া

আসন্ন ১নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম (রানা) উন্নয়ন, জনসেবা ও জনগণের আস্থা অর্জনের প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেছেন, নির্বাচিত হলে নিজেকে জনপ্রতিনিধি নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে কাজ করবেন এবং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকবেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে থেকে তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশা কাছ থেকে দেখেছেন। তাই নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি সরকারি সেবার সুফল যাতে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মোঃ খোরশেদ আলম (রানা) বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব।
তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই একসঙ্গে একটি সুন্দর, আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ৮নং ওয়ার্ড গড়ে তুলি। উন্নয়নের প্রতিটি কাজে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
তিনি ১নং শিমুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, যুবসমাজ, প্রবীণ, নারীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও জনকল্যাণমুখী ওয়ার্ড গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24