1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জসিম গাজী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা: মাও. জীবন দেওয়ান উজ্জ্বল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মো. জসিম গাজী (৪২), তিনি রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জসিম গাজী স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। তিনি শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24