1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় শুভেচ্ছা জানালেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী – ২০২৬ সকল পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুন সমাজসেবক সোহেল আহম্মদ।

সোহেল আহম্মদ বলেন, “এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পাঠ্যবইয়ের গভীর অনুশীলনের মাধ্যমে তোমরা তোমাদের মেধার স্বাক্ষর রাখবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের এই পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করছে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ।”
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি আত্মবিশ্বাস বজায় রাখা জরুরি। পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে।

তোমরা সবাই সফলভাবে পরীক্ষা শেষ করে পরিবার, সমাজ ও দেশের গর্বের কারণ হবে—এটাই আমার প্রত্যাশা।”
পরিশেষে, সোহেল আহম্মদ সকল পরীক্ষার্থীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য এবং তাদের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24