1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

সিরাজদিখানে এশিয়া এজেন্ট ব্যাংকিং শেয়ারের নামে! ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কথিত আঃলীগ নেতা শরিফের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:মুন্সিগন্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মরন মার্কেট এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আজাহারের ছেলে শরীফের বিরুদ্ধে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের শেয়ার বা অংশীদারিত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী টিপু চৌধুরী অভিযোগ করে জানান, শরীফ নিজেকে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিয়ে তাকে এজেন্ট ব্যাংকিংয়ের শেয়ার পার্টনার করার আশ্বাস দেন। সেই আশ্বাসে বিশ্বাস করে তিনি পর্যায়ক্রমে শরীফকে মোট ৬০ লাখ টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো শেয়ার বা অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

ভুক্তভোগীর দাবি, টাকা ফেরত চাইলে শরীফ বিভিন্ন সময় নানা অজুহাত ও তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি যোগাযোগও এড়িয়ে চলতে শুরু করেন। এতে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

টিপু চৌধুরী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শরীফ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একই ধরনের প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এই প্রতিবেদকের হাতে আসেনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণার শিকার আর কাউকে না হতে হয়।

এ বিষয়ে অভিযুক্ত শরীফের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এদিকে, ভুক্তভোগী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24