1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

ঢাকা জেলায় ডিবির বিশেষ অভিযান: ১ হাজার পুরিয়া হেরোইন উদ্ধার, আটক ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

শামিম বেপারী সাভার আশুলিয়া

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ১০০০ (এক হাজার) পুড়িয়া হেরোইন ও ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ ২২:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন ছায়াবিথী আমতলা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ জামাল হোসেন (৩৫), পিতা-মৃত খলিল উদ্দিন, মাতা-মোসাঃ নুরজাহান বেগম, সাং- বড়াইদ, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জ, এ/পি সাং-ইসলামপুর গোডাউন (মজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার মোট ওজন ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য (১৫,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৭/২০২৬ খ্রি. তারিখ ০০:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ ফাহিমুর রহমান ওরফে ফাহিম (২৬), পিতা-মোঃ হাসান, মাতা-ফাতেমা খাতুন, সাং-লাড়পাড়া বাস টার্মিনাল, থানা-সদর, জেলা-কক্সবাজার কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা) এবং ৫০০ (পাঁচশত) পুড়িয়া হেরোইনসহ, (যাহার কাগজসহ ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান-১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ০২/০৭/২০২৬ খ্রি. তারিখ ০১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। সজল (৪০), পিতা-আঃ মালেক শেখ ওরফে কিনা, মাতা-মরিয়ম, সাং-নাউলী, থানা-অভয়নগর, জেলা-যশোর, এ/পি সাং- চক্রবর্তী (কামালের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ রাজ্জাক আলী (৩২), পিতা-সাদেক আলী, মাতা-ফুলমতি খাতুন, সাং-ভেড়াখোলা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-চক্রবর্তী (কামালের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০০ (পাঁচশত) পুড়িয়া হেরোইন, (যাহার ওজন কাগজসহ ৫০ গ্রাম, মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা) এবং ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ, (মূল্য অনুমান-১৫,০০০/-(পনের হাজার) টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ২ টি অন্যান্য মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24