
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
আজ ২ জুন বৃহস্পতিবার সারা দেশে সকল শিক্ষা বোর্ডের আওতায় একযোগে অভিন্ন প্রশ্নে এইচ, এস,সি পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল বাংলা ১ম পত্র পরীক্ষা। দেশের অত্যন্ত শিক্ষার্থী বান্ধব দেশবাসীর প্রাণ প্রিয় সর্ব বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দুটি এইস,এস,সি, পরীক্ষা কেন্দ্র সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ ও সরকারি লালন শাহ কলেজ গেটে পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক স্থাপন করেছে। এখানে পরীক্ষার্থীদের জন্য ফ্রি কলম,খাবার বিশুদ্ধ বোতলজাত পানি,স্যালাইন ও ওষুধ সহ অন্যান্য বৈধ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
সরেজমিন ঘুরে জানা গেছে ইসলামি ছাত্র শিবিরের এ পরীক্ষার্থী সহায়ক মহতি উদ্যোগ কে পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়ে ভুয়সী প্রসংশা করেছে। হরিণাকুণ্ডুর সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোতাহার হুসাইন ও হরিণাকুণ্ডু রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুখলেছুর রহমান লাড্ডু এ হেল্প ডেস্ক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।