1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত হয়েছে। অদ্য ৬ জুলাই ২০২৬ ইং সোমবার বিকেলে শিবপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করার পর উপজেলা পরিষদের হলরুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিআরডিবির সুবিধাভোগী সদস্যগণ। আলোচনা শেষে ক্ষুদ্রঋণ এর চেক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুভর্তি পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর কুমরাদী গ্রামের দুইজন ও বাড়ৈআলগী গ্রামের একজন সহ মোট ৩ জন গরু ব্যবসায়ী এবং ৮ টি গরু নিহত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24