1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার:
ফেনীর ফুলগাজী সদর এলাকার বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে সনাতনী ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৪/৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন; তাদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলগাজী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

পরিদর্শনকালে বিএনপি নেতারা উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। গোলাপ চেয়ারম্যান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হয়েছে এবং আহতরা সুস্থ হওয়ার পর ঘটনার সার্বিক বিষয় যাচাই করে ন্যায়সঙ্গত ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় নেতারা আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এ বিষয়ে এলাকায় শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24