1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, মিলল হাজার ইয়াবা ও গাঁজা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান; উদ্ধার নগদ ১১ হাজার ৫০০ টাকা ও মাদক বিক্রির হিসাবের খাতা

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং লেনদেনের হিসাব সংরক্ষিত একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কবরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

গ্রেপ্তার হওয়া নারী হলেন কবরঘাটা এলাকার বাসিন্দা মোছা. আফরোজা আক্তার (২৬)। তিনি রেজাউল করিমের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আফরোজা আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং বিক্রির হিসাব লেখা একটি রেজিস্টার খাতা জব্দ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, শ্রীপুর উপজেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০১৬১১১৮২০২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24