1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

দুর্নীতি, চাঁদাবাজ, মাদকমুক্ত আধুনিক মডেল হিসেবে ফতেহাবাদ ইউনিয়নকে গড়ে তুলতে চাই- ছফির আহম্মেদ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তাকওয়া গ্রুপের চেয়ারম্যান ছফির আহম্মেদ।

তিনি ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মরহুম ক্বারী সামসুল হকের পুত্র।
দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ড এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে ছফির আহম্মেদ বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন।

তিনি বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেহাবাদ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ সেবা এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করব।”

তিনি আরও বলেন, “আমার বাবা মরহুম ক্বারী সামসুল হক আজীবন মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন। মানুষের ভালোবাসা অর্জন করেই তিনি জীবন কাটিয়েছেন। বাবার সেই আদর্শকে ধারণ করে আমিও ফতেহাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। জনগণের বিশ্বাস ও আস্থা নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।”

স্থানীয় একাধিক ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় ছফির আহম্মেদ ইতোমধ্যে এলাকায় পরিচিত মুখ ও জনগণের আত্মা ভাজন হিসেবে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ফতেহাবাদ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠছে পুরো ইউনিয়ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24