1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান (৮) নামে শিশুটি দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশ দিয়ে একা হেঁটে যাচ্ছিল। এ সময় দুই যুবক তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
শিশুটির চিৎকার শুনে অদূরে মাছ শিকাররত তার দুই মামাসহ স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত দুই যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।
শিশু ফারহানের বাবা তোফাজ্জল হোসেন। পরিবারটি মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24