1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

মদনে স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদার ও চিকিৎসকদের কর্ম পরিবেশ নির্বিঘœ করতে ১০জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বর্তমান সরকারের বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (৮জুলাই) আনুষ্ঠানিকভাবে এই ১০জন নিরাপত্তা বাহিনীকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

মদন উপজেলা আনসার কর্মকর্তা প্রণতোষ ঘোষ জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায়।বাংলাদেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়ন করা হয়।তারই ধারাবাহিকতায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য নিয়োগ করা হয়। ফলে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বৃদ্ধি পাবে। একই সঙ্গে বহিরাগতদের আনাগোনা ও হাসপাতালের যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা বলেন, আজকের দিনটি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তির। আমাদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ হাসপাতালে ১০জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালগুলোতে প্রায়ই নানা ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হতো। যা চিকিৎসকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে বাধা সৃষ্টি করত। এখন এই সশস্ত্র নিরাপত্তা ব্যাবস্থা চালু হওয়ায় হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে। এবং আমাদের চিকিৎসক ও স্টাফরা নির্ভয়ে শতভাগ মনোযোগ দিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-১০/০৭/২০২৬ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24