1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

যুবকদের তথ্য বাহক ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে- অমরেশ দত্ত জয়

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজিব সরকার
কচুয়া প্রতিনিধিঃ

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের সামাজিক তথ্যবাহক ও নিজ অধিকার আদায় সম্পর্কে সচেতন হতে হবে। সমাজের কোথাও সংখ্যালঘুদের কেউ কোন নির্যাতন নিপীড়ন হলে তা ভালোমতো জেনে তথ্য বাহক হিসেবে তা প্রশাসনকে অবগত করতে হবে।

১১ জুলাই শনিবার মতলব দক্ষিণ উপজেলাধীন কর্মকার বাড়ীর রাধা কৃষ্ণ জিউর মন্দিরে উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ঐক্য পরিষদের অমরেশ দত্ত জয় বলেন,সংগঠন করতে অনেকেই আগ্রহী নয়, কিন্তু সংগঠনের নেতাদের থেকে অনেকেই সুযোগ সুবিধা প্রত্যাশা রাখেন। অন্তত এ মনমানসিকতা থেকে বেড়িয়ে আসতে হবে। আর সে দায়িত্ব নিতে হবে যুব ঐক্য পরিষদের নেতৃত্বের মাধ্যমে। সংগঠনকে পরিবারের মতো ভাবতে হবে এবং সংগঠন শক্তিশালী করতে এর সভা, সেমিনার, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচীসহ সকল ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত অংশ নিতে হবে।মনে রাখতে হবে, সংগঠন শক্তিশালী না হলে সে সংগঠন দাবী আদায়ে সোচ্চার হতে ব্যর্থ হবে।

অমরেশ দত্ত জয় আরও বলেন,ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে সতর্ক হতে হবে।কোথায় কি কমেন্ট বা শেয়ার করছেন, কাকে ফ্রেন্ড বানাচ্ছেন, সে কি অসাম্প্রদায়িক মুক্ত চিন্তা চেতনার কিনা তা ভালোমতো জেনে তবেই এডড করতে হবে।কারন ভদ্র মুখোশের অন্তরালে কে কখন আপনার বিরুদ্ধে কোন প্রকার উস্কানি দিয়ে সাম্প্রদায়িক ‘মব’ তৈরির কারন হয়ে উঠছে কিনা সে সম্পর্কে সতর্ক থাকতে হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, বিশেষ বক্তার বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব চন্দন বিশ্বাস।

সভায় আলোচনা শেষে মতলব দক্ষিণের উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে সুখরঞ্জন কর্মকার, সদস্য সচিব হিসেবে শ্যামল কর্মকার ও যুগ্ম আহ্বায়ক হিসেবে মানিক সরকারের নাম ঘোষণা করেন উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য। আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য সবার নামের তালিকা উপজেলা নেতৃবৃন্দের কাছে পাঠাতে নির্দেশনা দেয়া হয়।

এসময় উপাদী উত্তর ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24