
মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়া উপজেলার চন্ডিপুর এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মুত্তালিব হোসেন (৪০)-কে মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়।
আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ভাঙ্গুড়ায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো স্থান নেই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।”