1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শিশু সুরক্ষা কমিটি।

বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বন্যার্তদের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এনজিও সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃক পরিচালিত শিশু সুরক্ষা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত ১০০ জন অসহায় ও পিছিয়ে পড়া মানুষের হাতে প্রাথমিক পর্যায়ের ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. সাইফুল ইসলাম এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিশু সুরক্ষা কমিটির সভাপতি জামাল হোছাইন চৌধুরী, নুর মুহাম্মদ, শাহাদাত কাইসার, তানভির, কলিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অতিথিরা বলেন, দুর্যোগকালে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। শিশু সুরক্ষা কমিটির এ উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ১০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24