1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচিত হওয়ায় এম আর ইসলাম স্বাধীনকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

রাসেল আহম্মেদ
২৩মে ২০২৬ শনিবার বগুড়ার নবগঠিত সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা এম আর ইসলাম স্বাধীন ভাই নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এবং শিবগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাকারিয়া ইসলাম (বিপ্লব)। এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, এম আর ইসলাম স্বাধীন একজন দক্ষ, সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন উন্নয়ন, সুশাসন ও আধুনিক নাগরিক সেবায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, সততা ও জনগণের প্রতি গভীর দায়বদ্ধতার কারণেই তিনি আজ এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও মানবিক চিন্তাধারার মাধ্যমে বগুড়া শহর একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরীতে রূপ নেবে- এটাই বগুড়াবাসীর প্রত্যাশা। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে এম আর ইসলাম স্বাধীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন। পাশাপাশি বগুড়ার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

শুভকামনা রইলো জননেতা এম আর ইসলাম স্বাধীন ভাইয়ের আগামীর পথচলার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24