1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

*আফগানিস্তানের বিপক্ষে ড্র, ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।*

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

*মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ ব্যুরো প্রধান*।

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাত ৯টায় (মালদ্বীপ স্থানীয় সময়) মালের জাতীয় স্টেডিয়ামে -এ অনুষ্ঠিত ম্যাচে তুলনামূলক অভিজ্ঞ ও শক্তিশালী আফগানিস্তান-এর বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশের তরুণ দল।

টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান সিনিয়র দল পাঠালেও বাংলাদেশ অংশ নিয়েছে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে।

প্রথমার্ধে আফগানিস্তান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

পুরো ম্যাচে আফগানরা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ দুর্দান্ত নৈপুণ্যে দলকে রক্ষা করেন।

বাংলাদেশও দুই অর্ধেই গোলের চেষ্টা করেছে, তবে জালের দেখা পায়নি। ফলে টুর্নামেন্টে টানা দুই ম্যাচেই গোলশূন্য ড্র করেছে মারুফুল হকের শিষ্যরা। তবে দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে ওঠার আশা এখনও বাঁচিয়ে রেখেছে দলটি।
আগামী ৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24