1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

তৃতীয় বর্ষে পদার্পণ করলো অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মো. আরফান আলী :
আজ ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ” সফলভাবে দুই বছর অতিক্রম করে গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই “উজ্জ্বল বাংলাদেশ” বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক মহলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়মিত প্রকাশ করে আসছে সংবাদমাধ্যমটি।
এ উপলক্ষে “উজ্জ্বল বাংলাদেশ”-এর সম্পাদক ও প্রকাশক মো: রাজিবুল করিম রোমিও গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন,
“উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, সংবাদকর্মী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণে। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ধরে রাখতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘উজ্জ্বল বাংলাদেশ’কে দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”
তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে “উজ্জ্বল বাংলাদেশ” পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এই অঙ্গীকার অব্যাহত রাখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24