1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাতকে বদলি দহগ্রাম ইউপি চেয়ারম্যান চার মাস ধরে অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী বান্দরবানে জুলাই আন্দোলনে হামলাকারী পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর আটক ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত দৌলতপুরে ইজিবাইক চালক রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যা মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য আটক সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

বগুড়ার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে মালিকদের সঙ্গে জেলা সিএনজি মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১১ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলা সিএনজি মালিক সমিতি (রেজিঃ নং-৯১২)-এর উদ্যোগে রবিবার (১৫ নভেম্বর) বগুড়া জেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি পার্ক রোড বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রতন এবং ধর্মীয় সম্পাদক মনির হোসেন। দিনব্যাপী শাকপালা, রানীরহাট,মালঞ্চাহাট,দুর্গাপুর,চৌমুহনীহাট,জামগ্রাম হাট,জামাদার পুকুর হাট,তিনমাথা, কাহলু, পাঁচপীর,তালোড়া, কুন্দগ্রাম ষ্ট্যান্ডে মালিকদের সাথে মতবিনিময করেন।

সভায় বক্তারা বলেন, বগুড়া জেলা অটোরিকশা সিএনজি মালিক সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে পরিবহন কার্যক্রম পরিচালনা করতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে।

তারা আরও বলেন, সমিতির সকল সদস্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় থাকলে পরিবহন ব্যবস্থাপনা আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় সিএনজি মালিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন পরিচালনার শৃঙ্খলা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24