1. admin@mhnews24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গাজীপুরে মহাসড়ক আটকিয়ে শ্রমিকদের বিক্ষোভ বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা মাদকমুক্ত সমাজ গঠনে শেখেরকোলা ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কচুয়া উপজেলা কেন্দ্রীয় মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়াকৈরের চার কৃতী সন্তান পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অভিনন্দন কাঠালিয়া থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসানকে কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে

বগুড়ায় বাংলাদেশ সমাচারের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ

দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলার সার্বিক কার্যক্রমের মানোন্নয়ন, সংবাদ পরিবেশনের গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পত্রিকাটির জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার যুগ্ম সম্পাদক মমিনুর রশিদ শাইন।

এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি কামরুজ্জামান মমিন, বিশেষ প্রতিনিধি জাহিদ হাসান, স্টাফ রিপোর্টার শাহিন, সিনিয়র রিপোর্টার সালাম, গাবতলী থানা প্রতিনিধি, হাকীম আব্দুল গনি মন্ডল, ধনুট থানা প্রতিনিধি বকুল মিয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাবতলী আপেল মাহমুদ, আদমদীঘি প্রতিনিধি রঞ্জন, মোকামতলা প্রতিনিধি সুশান্ত কর্মকার, সহ বগুড়া জেলার সকল উপজেলার প্রতিনিধিরা।

সভায় পত্রিকার সার্বিক মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখা এবং পাঠকদের কাছে পত্রিকার গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, সংবাদ পরিবেশনে আরও গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরা এবং পত্রিকার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত প্রদান করা হয়।

সভায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বগুড়া জেলার সংবাদ কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকল প্রতিনিধিকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24