1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২ জনস্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব মদন পৌরসভার নির্বাচনে মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের অবদানে অবশেষে মেজর আখতারুজ্জামান মু”ক্তি পেয়েছেন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

মদন পৌরসভার নির্বাচনে মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার মদন পৌরসভার আসন্ন নির্বাচনে (বিএনপির)মনোনীত ধানের শীষের নমিনি মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হক সর্বস্তরের জনগণের সাথে নিয়মিত গণসংযোগ, মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মদন পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিক বান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে পৌরবাসীর কাছে দোয়া ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন।
তৃণমূল থেকে উঠে আসা সাবেক এই ছাত্রনেতা ও যুবনেতা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি অত্যন্ত দক্ষতার সাথে মদন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, মদন পৌর যুবদলের সাবেক সদস্য সচিব এবং নেত্রকোণা জেলা যুবদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের প্রতি তার ত্যাগ, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতার,
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মোঃ এনামুল হক এলাকায় একজন পরিচ্ছন্ন, সদালাপী ও জনদরদী মানুষ হিসেবে পরিচিত। যেকোনো সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় ভোটার ও সাধারণ নাগরিকদের মতে, পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে তার মতো তরুণ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।
পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হক বলেন, “আমি পদের মোহ বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং অবহেলিত মদন পৌরবাসীর একজন সেবক হিসেবে কাজ করতে চাই। এই পৌরসভাকে মাদক, দুর্নীতি ও চাদঁাবাজমুক্ত করে একটি সুন্দর ও সুশীল সমাজ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। সেই সাথে পৌরসভার রাস্তাঘাট ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সামগ্রিক উন্নয়ন সাধনে আমি নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। আমি মদন পৌরসভার প্রতিটি সম্মানিত ভোটারের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত এবং জনগণের রায় নিয়ে তিনি মদন পৌরসভাকে একটি প্রথম শ্রেণীর দৃষ্টান্তমূলক পৌরসভায় রূপান্তর করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24