1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানির পাইপ বসানোয় অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার বাঘুটিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ আল মামুন গ্রাম, দেশ সকলের কাছে দোয়া প্রার্থী বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে সন্ধ্যায় পুলিশের অভিযান, আটক কৃষকদলের দুই নেতা

পানির পাইপ বসানোয় অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও পাইপের ব্যাস কমানোর অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকৌশলীর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ওয়াটার পাইপলাইন ও অবকাঠামো নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্ধারিত সিডিউল অনুযায়ী পাইপ স্থাপন না করা এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা ও স্থানীয় সচেতন নাগরিকরা এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মাণাধীন পানির ট্যাংকে নিম্নমানের (২ নম্বর) ইট, বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে। প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী ৬ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে পুরো পাইপলাইন স্থাপনের কথা থাকলেও বাস্তবে অল্প কিছু অংশে ৬ ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে। বাকি অংশে ৩ ও ২ ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হচ্ছে।

তাদের অভিযোগ, পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে পাইপের নিচে ৬ ইঞ্চি এবং ওপরে ৬ ইঞ্চি ফিল্টার বালি দেওয়ার নিয়ম থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক স্থানে মাটি খুঁড়েই তড়িঘড়ি করে পাইপ বসিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে। এতে প্রকল্পের স্থায়িত্ব ও ভবিষ্যতে নিরাপদ পানি সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা আমির শাহ গত ১৮ অক্টোবর কাজের নির্ধারিত সিডিউল অমান্য করার অভিযোগ এনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি অর্থ ব্যয়ে জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহের প্রকল্পে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অবিলম্বে অভিযোগগুলো তদন্ত করে সিডিউল অনুযায়ী মানসম্মত ও টেকসই কাজ নিশ্চিত করতে হবে। অন্যথায় ইউএনও ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩০০টি পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৬ মেয়াদে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আদেল এন্টারপ্রাইজ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আদেল এন্টারপ্রাইজের ঠিকাদার মিজান বলেন, ‘কাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। সিডিউল মেনেই কাজ করা হচ্ছে। অনেক গর্তে স্বাভাবিকভাবেই বালি থাকায় অতিরিক্ত বালি দিতে হয়নি। স্থানীয়দের কিছু অসংগত দাবি না মানায় মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’

এ বিষয়ে তাহিরপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল আমিন বলেন, ‘কাজের শিডিউল অমান্য করা হলে কিংবা কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24