1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানির পাইপ বসানোয় অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আশিক বাহিনীর শুটার জনিকে গ্রেফতার বাঘুটিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ আল মামুন গ্রাম, দেশ সকলের কাছে দোয়া প্রার্থী বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন, সময়ের সাথে লড়াই সংগ্রাম করে কাটছে তাদের জীবন সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে সন্ধ্যায় পুলিশের অভিযান, আটক কৃষকদলের দুই নেতা

সাবেক পরিকল্পনা মন্ত্রীর বিরুদ্ধে বিএনপি কার্যালয়ের ল্যাপটপ চুরির মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধ

সিলেট বিভাগের সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চুরির অভিযোগে মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুরের এ মামলায় এম এ মান্নানসহ সহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

সম্প্রতি জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক পাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরআগে ২০২৪ সালের ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় এই মামলা দায়ের করা হয়।

ওই দিনই হামলার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে প্রদান আসামি করে এজাহার করা হয় এবং ঘটনার প্রধান ষড়যন্ত্রকারী ও উসকানিদাতা হিসেবে সাব্যস্ত করা হয়েছে।

মামলার বাদী মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুর নূরের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী বাজারে সংঘবদ্ধ হয়ে ক্রমাগত উসকানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়।

ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০২৪ সালের ১৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মীরপুর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে তাণ্ডব চালায়।

চার্জশিটে বলা হয়, ১৭ নভেম্বর রাতের এই হামলায় ১ নম্বর এজাহারনামীয় আসামি সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (৭২)-এর নির্দেশ ও প্ররোচনা ছিল।

‘অপরাধের রূপরেখা তৈরির’ দায়ে সাবেক এই মন্ত্রীকে প্রধান আসামি করা হয়েছে।

তদন্তে প্রাপ্ত প্রমাণের দাবি করে পুলিশ চার্জশিটে উল্লেখ করেছে, মান্নানের সবুজ সংকেত ও প্ররোচনাতেই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।

চার্জশিটের তথ্য অনুযায়ী, হামলার সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়।

এর মধ্যে মামলার ৩৫ নম্বর এজাহারনামীয় আসামি মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল হোসেন ইফতি (২৪) বিএনপির কার্যালয় থেকে ৩০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ চুরি করে নেন।

এছাড়া ২৫ নম্বর আসামি নুর মোহাম্মদ জুয়েল অফিসকক্ষে থাকা ২০,০০০ টাকা মূল্যের একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি চুরি করেন।

হামলার সময় ১১ নম্বর আসামি আব্দুস সালাম রিজভি পেট্রোলিয়াম বা দাহ্য পদার্থ ব্যবহার করে অফিসে আগুন ধরিয়ে দেন এবং অন্যান্য আসামিরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ দলীয় প্রতীক ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান।চার্জশিটভুক্ত মোট ৯৯ জন আসামির মধ্যে ইতিমধ্যে অনেকেই জামিন প্রাপ্ত হয়েছে ,

সরাসরি হিংসাত্মক হামলায় অভিযুক্ত ২ নম্বর এজাহারনামীয় আসামি রেজাউল করিম রিজু এবং ৭ নম্বর আসামি আব্দুস সহীদ মেম্বার বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

ল্যাপটপ ও টিভি চুরির সাথে জড়িত জামিল হোসেন ইফতিসহ মোট ৪৮ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, তিনি গতকালই যোগদান করেছেন এই চার্জশীটের বিষয়ে তিনি অবগত নন।

তবে অভিযোগপত্রটি দেখে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24