1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২ জনস্বার্থ রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব মদন পৌরসভার নির্বাচনে মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের অবদানে অবশেষে মেজর আখতারুজ্জামান মু”ক্তি পেয়েছেন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

সিলেটে বালুবাহী ট্রাকে মিলল ৪৯০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমায় বালুবাহী একটি ডাম্প ট্রাক থেকে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ট্রাকসহ দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

৩১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৪) এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন রঙ্গিনটিলা এলাকার আসলাম আলীর ছেলে মাহবুব আলম (২১)।

পুলিশ জানায়, অভিযানের সময় নম্বরপ্লেটবিহীন বালুবোঝাই ডাম্প ট্রাকটি তল্লাশি করে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24