1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গায় ধানক্ষেত থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার ও শনাক্ত চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় স্বরাষ্ট্রমন্ত্রী তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানির পাইপ বসানোয় অনিয়মের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবদুল করিম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার ছৈয়দ ওমরের ছেলে।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী, আবদুল করিমের বিরুদ্ধে একাধিক মানবপাচার মামলায় এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। তিনি একটি সক্রিয় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24