1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রেমের টানে সিলেট নগরিতে চীনা যুবক, বিয়ে সম্পন্ন কচুয়ায় কৃষক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন বাগেরহাটের কচুয়ায় কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

বাগেরহাটের কচুয়ায় কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট):

বাগেরহাটের কচুয়ায় অত্যন্ত উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে ‘৪ নং কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

​আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় কচুয়া সরকারি সি এস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী এই ম্যাচে কচুয়া ৪ নং ওয়ার্ড একাদশ ও ৬ নং ওয়ার্ড একাদশ দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফাইনাল খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।অবশেষে ৪-৩ গোলে ৬ নং ওয়ার্ড একাদশ ৪ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন অধ্যাপক সাহেব চৌধুরী, মেহেদী হাসান ও সুকুমার মন্ডল।

​উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি আমির সালমান রনি, কচুয়া অফিসার ইনচার্জ আল মামুন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপি সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিকুর রহমান মাসুম,সদস্য মোহাম্মদ নাদিম,সেখ সুজন, দিদার মজিবুর রহমান,খান সুমন, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,স্বেচ্ছাসেবক দল নেতা নাহিদ সরদার,কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি, আসাদ সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন। এছাড়াও অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপি ও কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

​ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। হাজারো দর্শকের উল্লাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম চত্বর।

​তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিল তরুণ সমাজ, কচুয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কচুয়া উপজেলা শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24