1. admin@mhnews24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার দক্ষিণ গফরগাঁও অবৈধ ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রেমের টানে সিলেট নগরিতে চীনা যুবক, বিয়ে সম্পন্ন কচুয়ায় কৃষক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বাংলাদেশ সোলার এক্সপোতে প্রথম পুরস্কার পেলেন বীরগঞ্জের কালাপুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন বাগেরহাটের কচুয়ায় কচুয়া সদর ইউনিয়ন ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

কচুয়ায় কৃষক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট):

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম ফারুক-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলা কৃষক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সন্ধ্যায় ৭টা কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা বিএনপি সভাপতি সরদার জাহিদ-এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক আসাফুদ্দৌলা জুয়েল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

​অনুষ্ঠানের শুরুতে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা তাদের বর্ণাঢ্য রাজনৈতিক স্মৃতির শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দলীয় সংগঠনে তাদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

​মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বাগেরহাট জেলা বিএনপি ও কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24