1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

্স্টাপ রিপোর্টার কবির মো শামসুল আলম
আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
প্রতি বছরের ন্যায় ২৯ এপ্রিল, ২০২৬ইং তারিখ (রোজ বুধবার) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পঞ্চগড়, প্রাণ-প্রকৃতি বিষয়ক সামাজিক উন্নয়ন সংস্থা “কারিগর”, ইএসডিও, বিডিক্লিনসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক ও কর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দসচেতনতা দিবসের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন।

পরবর্তীতে মুক্ত আলোচনায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব পরিকল্পনা উপস্থাপন করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ, পঞ্চগড়ের প্রতিনিধি ফরহাদ হোসেন, সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়ের প্রতিনিধি ডা. জান্নাতুন ফেরদৌস নিতু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল এবং কারিগরের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিক্লিন, পঞ্চগড়ের কর্মী সোহানা তুবা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24