1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ইস্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান, কর্মসূচির হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৪ বার পঠিত

রাজশাহী ব্যুরো চিফ:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইস্টার্ন চিকিৎসকরা তাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিতকরণের দাবিতে ৬ দফা দাবি উত্থাপন করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যানারে প্রকাশিত এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশের স্বাস্থ্যসেবার অন্যতম চালিকাশক্তি চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার হয়ে আসছে। চিকিৎসকদের ওপর হামলা, হয়রানি এবং পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি স্বাস্থ্য খাতের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে— এক্সক্লুসিভ ট্রেনিং সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপন বাতিল করে নতুন নির্দেশনা জারি, স্বাস্থ্যসেবা নিরাপত্তা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, ইন্টার্ন চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো নির্ধারণ, বিসিএস পরীক্ষায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফি নির্ধারিত সীমার মধ্যে রাখা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় চিকিৎসক সমাজ বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতারা বলেন, জনস্বার্থে একটি নিরাপদ, জবাবদিহিমূলক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা জরুরি। এজন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24